কলকাতায় ফিরলেন সাকিব!!
২০১২ ও ২০১৪ সালে চ্যাম্পিয়ন কলকাতার সাথে ছিলেন সাকিব আল হাসান। এবং ওই দুই বছরই তিনি ছিলেন কলকাতার সাফল্যের অন্যতম কারিগর। বহু বছর পর ২০২১ সালের আইপিএলে আবারো সাকিব ফিরলেন কলকাতা নাইট রাইডার্সে।১৮ই ফেব্রুয়ারি নিলামে ৩ কোটি বিশ লাখ রুপিতে সাকিবকে কিনে নেয় কেকেয়ার। সাকিব কে দলে ভিড়িয়ে উচ্ছসিত কেকেয়ার।
কেকেয়ার টুইটে বলেছে ২০১২ এবং ২০১৪ সালে চ্যাম্পিয়ন করার পর এবার আবার কেকেয়ার কে চ্যাম্পিয়ন করতে ঘরের ছেলে ময়না এবার এখানে...!!
অভিনন্দন সাকিব। শুভকামনা রইলো সাকিব এবং কেকেয়ার এর জন্য।